বিশ্বকাপের শুরু থেকে ভিসা, টিকিট সবকিছু যুক্তরাষ্ট্রের নানা সমালোচনা এসেছিল বিভিন্ন জায়গা থেকে। কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্বের ১ম রাউন্ডের ম্যাচ শেষে দেখা গেল ভিন্ন চিত্র। এখন পর্যন্ত হওয়া ২৪টি ম্যাচে গড়ে ৯৯.৪ শতাংশ বা ৬৫ হাজার ৫০০ মানুষ মাঠে উপস্থিত থেকে বিশ্বকাপ দেখেছে, যা সংখ্যা প্রায় ১৫ লাখ মানুষেরও বেশি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হওয়া এই বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। যেখানে মাঠে বসে ৮০ হাজার ৮২৪ জন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দেখেছে।
এদিকে, ফিফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচে ৫৪ মিলিয়ন দর্শক টিভিসহ অন্যান্যা প্ল্যাটফর্মে খেলা উপভোগ করেছেন।
একনজরে দেখে নিন বিশ্বকাপের কোন ম্যাচে কতজন দর্শক উপস্থিত থেকে খেলা দেখেছেন-
ম্যাচ
স্টেডিয়াম
ধারণক্ষমতা
উপস্থিতি
শতকরা উপস্থিতি
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি
৮০,৮২৪
৮০,৮২৪
১০০
দক্ষিণ কোরিয়া-চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আকরন, গুয়াদালাহারা
৪৫,৬৬৪
৪৪,৯৮৫
৯৮.৫
কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো
৪৩,০৩৬
৪৩,০০২
৯৯.৯
যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে
সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
৭০,৪৯২
৭০,৪৯২
১০০
কাতার-সুইজারল্যান্ড
লেভিস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো বে
৬৮,৮২৭
৬৭,৯৬৬
৯৮.৭
ব্রাজিল-মরক্কো
মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
৮০,৬৬৩
৮০,৬৬৩
১০০
হাইতি-স্কটল্যান্ড
জিলেট স্টেডিয়াম, বোস্টন
৬৪,১৪৬
৬৪,১৪৬
১০০
অস্ট্রেলিয়া-তুরস্ক
বিসি প্লেস, ভ্যাঙ্কুভার
৫২,৪৯৭
৫২,৪৯৭
১০০
জার্মানি-কুরাসাও
এনআরজি স্টেডিয়াম, হিউস্টন
৬৮,৭৭৭
৬৮,০২১
৯৮.৯
নেদারল্যান্ডস-জাপান
এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস
৭০,৬৪৯
৬৯,২৮৫
৯৮.১
আইভরি কোস্ট-ইকুয়েডর
লিংকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া
৬৮,৩২৪
৬৮,২৭৪
৯৯.৯
সুইডেন-তিউনিসিয়া
এস্তাদিও বিবিভিএ, মনতেরেই
৫১,২৪৩
৫০,৯৮৭
৯৯.৫
স্পেন-কেপ ভার্দে
মার্সিডিজ-বেন্জ স্টেডিয়াম, আটলান্টা
৬৮,২৩৯
৬৭,৬৪০
৯৯.১
বেলজিয়াম-মিশর
লুমেন ফিল্ড, সিয়াটল
৬৬,৯২৫
৬৬,৭৭৫
৯৯.৮
সৌদি আরব-উরুগুয়ে
হার্ড রক স্টেডিয়াম, মিয়ামি
৬৪,৪৭৮
৬২,৭৬৪
৯৭.৩
ইরান-নিউজিল্যান্ড
সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস
৭০,৪৯২
৭০,১০৮
৯৯.৫
ফ্রান্স-সেনেগাল
মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি
৮০,৬৬৩
৮০,৫৪৫
৯৯.৯
ইরাক-নরওয়ে
জিলেট স্টেডিয়াম, বোস্টন
৬৪,১৪৬
৬৩,১০৬
৯৮.৪
আর্জেন্টিনা-আলজেরিয়া
অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি
৬৯,০৪৫
৬৯,০৪৫
১০০
অস্ট্রিয়া-জর্ডান
লেভিস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো বে
৬৮,৮২৭
৬৮,৫২৭
৯৯.৬
পর্তুগাল-কঙ্গো ডিআর
এনআরজি স্টেডিয়াম, হিউস্টন
৬৮,৭৭৭
৬৮,৭৭৭
১০০
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া
এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস
৭০,৬৪৯
৭০,৩৮৯
৯৯.৬
ঘানা-পানামা
বিএমও ফিল্ড, টরন্টো
৪৩,০৩৬
৪২,৯৪২
৯৯.৮
উজবেকিস্তান-কলম্বিয়া
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি
৮০,৮২৪
৮০,৮২৪
১০০
আইএইচএস/