আন্তর্জাতিক

কোনো চাপের কাছে মর্যাদা বিকিয়ে দেয়নি ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকে ইরান ‘নিজের মর্যাদা বিকিয়ে দেয়নি’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্বাক্ষরিত নথির ফার্সি সংস্করণের একটি ছবিসহ সামাজিক মাধ্যম এক্স-এ এসব কথা লিখেছেন তিনি।

Advertisement

সেখানে ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, এই লেখাগুলো এমন একটি জাতির কণ্ঠস্বরের প্রতিফলন, যারা কোনো হুমকি বা চাপের কাছে তাদের মর্যাদা এবং স্বাধীনতা বিকিয়ে দেয়নি।’

তিনি বলেন, ‘আজ যা নথিবদ্ধ হলো, তা জাতীয় সহনশীলতা, রাজনৈতিক যৌক্তিকতা এবং দায়িত্বশীল কূটনীতির ফসল।’

আরও পড়ুন যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফায় যা আছে

এর আগে, বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্র ‍ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ১৪ দফার এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো কিছু বিষয় পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। তবে এতে দেশটিকে আর্থিকভাবে সহায়তার বিপুল প্রতিশ্রুতি রয়েছে। আটকে থাকা অর্থ ছেড়ে দেওয়াসহ বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement

সমঝোতা স্মারকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং বর্তমান যুদ্ধে তাদের মিত্ররা এই স্মারকে (এমওইউ) স্বাক্ষর করছে, লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেওয়ার জন্য। তারা এখন থেকে একে অপরের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা সামরিক অভিযান শুরু না করার অঙ্গীকার করছে। চূড়ান্ত চুক্তি লেবাননসহ সব ফ্রন্টে এবং এই অনুচ্ছেদের অন্যান্য ক্ষেত্রে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করবে।

সূত্র: বিবিসি বাংলাকেএএ/