খেলাধুলা

মেসির বাবার ভুয়া মৃত্যুর সংবাদ প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকা

আর্জন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুল সংবাদ পরিবেশন করে চাকরি হারিয়েছেন দেশটির টিভি উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা।

Advertisement

ঘটনাটি ঘটে বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ চলাকালীন একটি লাইভ অনুষ্ঠান। সেখানে ওই উপস্থাপিকা গোল করার পর মেসিকে আবেগঘন অবস্থায় দেখেই তিনি দাবি করেন, মেসির বাবা মারা গেছেন। আর এই কারণেই তিনি কেঁদেছেন।

সেই লাইভে অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি খারাপ খবর দিতে চাই না, কিন্তু মেসির বাবা মারা গেছেন।’

এই কথা বলার পরই তিনি বলেন, ‘বিশ্বকাপের মাঝেই এমন ঘটনা ঘটেছে, তাকে এখনই চলে যেতে হবে।’

Advertisement

লাইভ অনুষ্ঠানে উপস্থাপিকার ওই কথা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে মেসির পরিবার থেকেই জানানো হয়, হোর্হে মেসি অসুস্থ হলেও জীবিত আছেন, মারা যাননি। উপস্থাপিকার এমন খবর প্রচার নিয়ে পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।

এরপর তীব্র সমালোচনার মুখে পড়ে ফ্লোরেন্সিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চান এবং লুজু টিভির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, ‘আমি মেসি পরিবারকে এই ভয়াবহ ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি গভীরভাবে লজ্জিত যে এই কষ্টের অংশ হয়েছি।’

তিনি দাবি করেন, লাইভ শো চলাকালীন তাকে তথ্যটি যাচাইকৃত বলে জানানো হয়েছিল এবং তিনি প্রযোজনা দলের ওপর বিশ্বাস করেছিলেন। তবে তিনি নিজের ভুলের দায় স্বীকার করে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

চ্যানেলটি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে এবং জানায় যে দায়ীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আইএন