খেলাধুলা

৪০ মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়লেন রাফিনহা

নেইমারের ইনজুরির ধকল এখনো সামলে উঠতে পারেনি ব্রাজিল। বিশ্বকাপ এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলা হয়নি তারা। এর মধ্যে নতুন করে ইনজুরির থাবা ব্রাজিল শিবিরে। হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা চলাকালীন সময়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন রাফিনহা।

Advertisement

ম্যাচের ৪০ মিনিটের সময় বাম পায়ের পেশিতে টান লাগে রাফিনহার। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু খেলা চালিয়ে যাওয়ার মত অবস্থা ছিল না তার।

রাফিনহা মাঠে বসে যাওয়ার পর দ্রুত মেডিকেল টিমের সদস্যরা মাঠে নেমে আসেন। পরে তাদের পরামর্শে কোচ কার্লো আনচেলত্তি ঝুঁকি না নিয়ে তাকে মাঠ থেকে তুলে নেন। রাফিহনার পরিবর্তে মাঠে নামান ইংলিশ লিগে বোর্নমাউথে খেলা ফরোয়ার্ড রায়ানকে।

আরআর/আইএইচএস

Advertisement