জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়ার বড় ভাই মো. আসাদুজ্জামান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Advertisement
শুক্রবার (১৯ জুন) এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মো. আসাদুজ্জামান মিয়ার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম মো. আসাদুজ্জামান মিয়া ছিলেন একজন পরহেজগার ও সজ্জন মানুষ। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহ্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
বিএনপি মহাসচিব তার শোকবার্তায় মরহুম মো. আসাদুজ্জামান মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
কেএইচ/এমআইএইচএস/
Advertisement