চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২০ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ)। তবে বিজিবির প্রচণ্ড বাধার মুখে শেষ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
Advertisement
শনিবার (২০ জুন) সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুশ-ইন চেষ্টার শিকার ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন।
এর আগে শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বিজিবির বাধার মুখে তারা শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। পরে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি।
Advertisement
সোহান মাহমুদ/কেএইচকে/এমএস