জাতীয়

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

রাজধানীর যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- মো. ইয়ার হোসেন (৩২), মোছা. মোরশেদা বেগম (৫৭), মোসা. পিংকী আক্তার (২৬), মোসা. উর্মি আক্তার (২৪), সবুজ (২২), মো. জাকির (২৬), মো. ফরহাদ (২৮), মো. রাসেল (৪২), সাদ্দাম হোসেন (৩০), মো. রবিউল ইসলাম রকি (২০), মো. মনির হোসেন (৪৫), জাকির হোসেন (২৬), মো. শাকিল হোসেন (২৪), মাইদুল ইসলাম (৩৫), মো. মনিরুজ্জামান বাবু (২৪), মহিদুল ইসলাম (২৯) ও মাসুদ হালাদার (২৬)।

আরও পড়ুন ম্যাজিস্ট্রেট দেখে পালালেন মালিক, পানির কারখানা বন্ধ

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার (১৯ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

কেআর/ইএ