দেশজুড়ে

কুমিল্লার সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আর নেই

কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন।

Advertisement

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সেলিমা আহমাদ মেরীর চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেলিমা আহমাদ মেরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

সেলিমা আহমাদ মেরী দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এর সহধর্মিণী ছিলেন। সেলিমা আহমাদ মেরী নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ওমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন এবং নারী উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে