ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচে আর্জেন্টিনা জয়ী হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ উল্লাস করেছে দলটির সমর্থকরা।
Advertisement
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উল্লাস করেন তারা।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখানো হয়। এ সময় আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোল করায় আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস এবং আতশবাজি ফোটানো শুরু করে। খেলার পুরো সময় জুড়ে এরকম আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
খেলার শেষ পর্যায়ে আর্জেন্টিনা দ্বিতীয় গোল করলে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। এসময় দলটির সমর্থকদের নেচে, চিৎকারে বিজয় উল্লাস করতে দেখা যায়।
Advertisement
এমএমআরআর/এনএইচআর/এমএস