কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে আলজেরিয়া-জর্ডান। দুই দলই ‘জে’ গ্রুপের দল। এই দুই দলের খেলা নিয়ে খুব একটা কারো আগ্রহ না থাকলেও এই গ্রুপে সবারই নজর থাকে আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য। গতকাল রাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে হতাশ করেননি মেসিও কাউকে।
Advertisement
যা হোক, গ্রুপের বাকি দুই সঙ্গী আলজেরিয়া ও জর্ডানের ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টায়।
সেই ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছে দুই দলই। দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই, দুই দলের কারোই। দুই দলই বিশ্বকাপে হেরেছে তাদের প্রথম ম্যাচে।
লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়া হেরেছে ৩-০ ব্যবধানে। আর অস্ট্রিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে জর্ডান। এই ম্যাচে তাই জর্ডান ও আলজেরিয়া একে-অপরকে হারাতে চাইবে নকআউটে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে।
Advertisement
সেইস সম্ভাবনা টিকিয়ে রাখতে শুরুর যে একাদশ ঘোষণা করেছে দুই দল, চলুন দেখে নেওয়া যাক।
আলজেরিয়া একাদশ
ইয়াজিদ আবুলাইলাহ (গোলরক্ষক), হুসাম আবু দাহাব, ইয়াজান আল আরাব, আব্দুল্লাহ নাসিব, মোহান্নাদ আবু তাহা, নুর আল রাওয়াবদেহ, নিযার আল রাশদান, ইহসান হাদ্দাদ, আলি ওলওয়ান, মাহমুদ আল মারদি, মুসা আল তামারি।
জর্ডান একাদশ
Advertisement
লুকা জিদান (গোলরক্ষক), রায়ান আইত-নুরি, রামি বেনসেবাইনি, ইসা মান্দি, রাফিক বেলঘালি, রামিজ জেররৌকি, হিছাম বৌদাওই, ইব্রাহিম মাজা, ফারেস চাইবি,রিয়াদ মাহরেজ, আমিন গুইরি।
আইএন