অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে আবারও মেসি ম্যাজিক দেখল আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়ে দলের আক্রমণভাগে একক নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। তার জোড়া গোলেই নিশ্চিত হয় গুরুত্বপূর্ণ এই জয়। তবে দলীয় সাফল্যের চেয়ে বেশি আলোচনায় এসেছে আর্জেন্টিনার ‘মেসি-নির্ভরতা’।
Advertisement
মাঠের এই জাদুকরী পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভেসেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রিয় দলের জয় ও মেসির অসাধারণ নৈপুণ্য নিয়ে প্রকাশ করেছেন উচ্ছ্বাস।
সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি পরে টেলিভিশনের স্ক্রিনকে ব্যাকগ্রাউন্ডে রেখে পোস্ট দেন, যেখানে মাঠে দেখা যাচ্ছিল মেসিকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘ইয়েস, আর্জেন্টিনা ভামোস।’
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার পোস্টে মেসিকে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা হিসেবে উল্লেখ করে তার প্রশংসা করেন।
Advertisement
এদিকে অভিনেতা শরিফুল রাজ মাঠের ভেতরে মেসির একটি ছবি শেয়ার করে তার অসাধারণ পারফরম্যান্সের কথা তুলে ধরেন।
নির্মাতা আশফাক নিপুন মেসির পারফরম্যান্সকে ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করে লেখেন, একসময় যেখানে সর্বোচ্চ গোলদাতার লড়াই ছিল ৪-৫ গোলের মধ্যে সেখানে মেসি প্রথম ম্যাচগুলোতেই বড় ব্যবধানে এগিয়ে গেছেন।
অন্যদিকে নির্মাতা কাজল আরেফিন অমি তার পোস্টে লেখেন, ‘দল যার যার, কিন্তু মেসি সবার।’
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে মেসির পারফরম্যান্সকে ‘আউটস্ট্যান্ডিং’ বলেন। সংগীতশিল্পী তাসরিফ খান সতীর্থদের সঙ্গে মেসির একটি ছবি পোস্ট করে তার পারফরম্যান্সের প্রশংসা করেন।
Advertisement
অভিনেত্রী পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে কেক কাটার ছবি শেয়ার করে জানান, মেসির প্রতি ভালোবাসাই তাকে আর্জেন্টিনার সমর্থকে পরিণত করেছে।
অভিনেত্রী জাকিয়া বারী মম মেসির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘গুড উইন নাই।’
অভিনেত্রী কেয়া পায়েল আর্জেন্টিনার জার্সি পরা ছবি দিয়ে ভক্তদের প্রতিক্রিয়া জানতে চান।
এছাড়া চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখার প্রস্তুতির ছবি শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।
মেসির অনবদ্য পারফরম্যান্স তাই শুধু মাঠেই নয়, সামাজিক মাধ্যমেও তৈরি করেছে উচ্ছ্বাসের ঢেউ।
এলআইএ