জাতীয়

বিগত সরকারের আমলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে

বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কার খাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ত্রাণমন্ত্রী বলেন, বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কারের কর্মসূচির নামে টিআর, কাবিটা ও কাবিখা বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এমওএস/এমকেআর

Advertisement