বায়ুদূষণের শীর্ষে আজ রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ব্রাজিলের শহর সাও পাওলো ১২৪টি শহরের তালিকায় সর্বশেষ অবস্থানে রয়েছে। অপরদিকে ঢাকা রয়েছে ১৪ নম্বরে। আর পর্তুগালের লিসবন রয়েছে ৫২ নম্বরে।
Advertisement
বুধবার (২৪ জুন) সকাল ৮টা ৩৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
আরও পড়ুন দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ / বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে মৃত্যু ২০ লাখস্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
Advertisement
শীর্ষ অবস্থানে থাকা জাকার্তার বায়ুর মান অস্বাস্থ্যকর। অনদিকে, সাও পাওলোর বায়ুর মান স্কোর অনুযায়ী ভালো মানের। ঢাকার স্কোর অনুযায়ী এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
এছাড়া ভারতের দুটি, ইসরায়েলের দুটি ও চীনের দুটি শহর রয়েছে।
এসএনআর
Advertisement