চোটের কারণে বিশ্বকাপে নেইমারের জায়গা পাওয়া নিয়েই দেখা দিয়েছিলো শঙ্কা। তবে শেষ পর্যন্ত তিনি জায়গা পান বিশ্বকাপ স্কোয়াডে। তবে মাঠে নামা হয়নি ব্রাজিলের প্রথম দুই ম্যাচে। হাইতির বিপক্ষে ম্যাচের পরই কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা দিয়েছিলেন, স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার।
Advertisement
আজ রাত ৪টায় ‘সি’ গ্রুপের ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির ব্রাজিল।
নেইমার ফিরলেও সেই ম্যাচে থাকছেন না ব্রাজিলের আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার। চোটের কারণে তিনি ছিটকে পড়েছেন এই ম্যাচ থেকে। হাইতির বিপক্ষে প্রথমার্ধে চোটে পড়ে মাঠ ছাড়েন উইঙ্গার রাফিনহা। তাকে স্কটিশদের বিপক্ষে মাঠে পাচ্ছে না ব্রাজিল।
চোট গুরুতর হওয়ায় তাকে পাচ্ছে না ব্রাজিল। তবে তাকে এখনও বিশ্বকাপের স্কোয়াড থেকে ছেড়ে দেয়নি ব্রাজিল। পুরোপুরি ছিটকে যাওয়ার শঙ্কা থাকলেও তাকে মাঠে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালাবে ব্রাজিল।
Advertisement
হাইতির বিপক্ষে ডান পায়ে অস্বস্তি অনুভব করার পর তাকে উঠিয়ে নেওয়া। পরে পরীক্ষায় তার ডান উরুর পেশিতে চোট ধরা পড়ে। ফলে বিশ্বকাপে তার বাকি পথচলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, রাফিনহা দলের সঙ্গেই থাকছেন এবং বিশেষ পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন।
চোটের খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। জাতীয় দলে শুরুর সময়কার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই ছবিটাই বেছে নিয়েছি, কারণ এটি আমাকে মনে করিয়ে দেয় সবকিছুর শুরুর কথা। ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর যে স্বপ্ন একসময় দেখতাম, সেই ছেলেটি আজও আছে। একই স্বপ্ন, একই কৃতজ্ঞতা আর দেশের প্রতিনিধিত্ব করার একই তীব্র ইচ্ছা নিয়ে।’
উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারায় ৩-০১ ব্যবধানে। স্কটল্যান্ডকে হারালে নিশ্চিত হয়ে যাবে রাউন্ড অব ৩২-এ জায়গা। তবে হারলে বা ড্র করলে সমীকরণ নির্ভর হয়ে পড়বে তাদের ভাগ্য।
আইএন
Advertisement