যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
Advertisement
গ্রেফতাররা হলেন- নাজমুল হাসান (১৯), রাকিব হোসেন ওরফে আকিব (২০), সাইফুল ইসলাম (২৯), শেখ ফরিদ (২০), এনামুল হক (২২), আবুল কালাম (৫৫), আব্দুল রুবেল ওরফে আরিফ (৩২), নয়ন (২৪), ইয়াসিন আরাফাত (২২), রহমত উল্লাহ (১৯), জাহিদুল ইসলাম (২০), অর্ক মনি ঝাড়ৈ (৩০), আবদুল হান্নান (২২), মারুফ খান (২৩), আব্দুল্লাহ (২১), সাইদুল (২৮), রাব্বী (২০), রিজাউল শেখ (৫৫), রাসেদ খান সেতু (৩২) ও রেশমী বেগম (২৫)।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী।
Advertisement
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস