খেলাধুলা

প্রথমার্ধে গোল করতে পারেনি সুইজারল্যান্ড-কানাডা কোনো দলই

প্রথমার্ধের পুরো সময় আক্রমণ ও প্রতি-আক্রমণ করেও গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড কিংবা কানাডা কোনো দলই। প্রথমার্ধের পুরোটা সময় গতি নির্ভর খেলেছে দুই দলই।

Advertisement

কানাডার ভ্যাঙ্কুবারে ম্যাচটি মূলত যে জিতবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ যাওয়ার সুযোগ পাবে। সেই লক্ষ্যেই খেলে যাচ্ছে দুই দল।

তবে বেশিরভাগ বল ছিল সুইজারল্যান্ডের দখলে। ৬৮ শতাংশ বল দখলে রেখে ৪টি শট নিয়েছে দলটি। যার মধ্যে লক্ষ্যে ছিল দুটি।

৩২ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রেখেছে কানাডা।

Advertisement

দ্বিতীয়ার্ধের খেলার ওপর নির্ভর করবে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাচ্ছে।

সুইজারল্যান্ড কাতারের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর বসনিয়াকে হারিয়েছে ৪-১ গোলে।

অন্যদিকে বসনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দেয় কানাডা।

আইএন

Advertisement