জাতীয়

দ্রুত বৈষম্যবিরোধী আইন প্রণয়নের আহ্বান জাতীয় সংলাপে

দেশের সব নাগরিকের জন্য সংবিধানে ঘোষিত সমতা, মর্যাদা ও ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করতে এবং বৈষম্যের শিকার প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা জোরদারে একটি সমন্বিত বৈষম্যবিরোধী আইন দ্রুত প্রণয়নের আহ্বান জানিয়েছেন জাতীয় সংলাপের বক্তারা।

Advertisement

বুধবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে ‘বৈষম্যবিরোধী আইন’ শীর্ষক জাতীয় সংলাপে তারা এ আহ্বান জানান। নাগরিক উদ্যোগ, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন (বিডিআরএম) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

সংলাপে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের চেয়ারপারসন ড. মেহেরুন নাসা (মেঘনা) গুহঠাকুরতা। সূচনা বক্তব্য দেন এবং আলোচনা সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।

স্বাগত বক্তব্যে বনশ্রী মিত্র নিয়োগী বলেন, শুধু আইন প্রণয়ন করলেই নাগরিকদের অধিকার নিশ্চিত হয় না, এর কার্যকর বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ।

Advertisement

তিনি এমন একটি বাস্তবসম্মত ও সহজলভ্য আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, যা বৈষম্যের শিকার মানুষকে কার্যকর প্রতিকার পাওয়ার সুযোগ করে দেবে।

এসএম/এমআইএইচএস