খেলাধুলা

কাতারের বিপক্ষে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে বসনিয়া

২০১৪ সালের পর আবারও বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে প্রথমবারের মত নকআউট রাউন্ডে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামে বসনিয়া এন্ড হার্জেগোভিনা। কাতারের বিপক্ষে প্রথমার্ধে নিজেদের কাজটা বেশ ভালোভাবে সেরেছে ইউরোপের দলটি। আলাবেগোভিচ ও আত্মঘাতী গোলের সুবাদে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে মাঠ ছাড়ে বসনিয়া। কাতারের হয়ে একটি গোল করেন আল হাইদস।

Advertisement

ম্যাচের ৯০ সেকেন্ডের মাথায় ভালো একটি সুযোগ পায় বসনিয়া। দেমিরোভিচের বাম পায়ের দূরপাল্লার শট বাম দিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন কাতারি গোলরক্ষক।

ম্যাচের তিন মিনিটের মাথায় আবারো বসনিয়ানদের আক্রমণ। সুনিজিচ দূরপাল্লার শট আবারো বাম দিকে ঝাপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন কাতারের গোলরক্ষক আবুনাদা।

১৬ মিনিটে আবারো সুযোগ পায় বসনিয়া এবার মিডফিল্ডার বেসিচের শট গোলবারের সামান্য উপর দিয়ে চলে গেলে গোল বঞ্চিত হয় ইউরোপের মুসলিম দেশটি।

Advertisement

বল নিজেদের দখলে নিয়েও যখন গোল পাচ্ছিল না বসনিয়ানরা। তখনই হাইড্রেশন ব্রেকের পর ২৯ মিনিটে ডেডলক ভাঙেন বসনিয়ার ১৮ বছর বয়সী তরুণ আলাবেগোভিচ। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোলটি করেন এই তরুণ ফুটবলার।

প্রথম গোলের পাঁচ মিনিট পর আবারও গোল পেয়ে যায় বসনিয়া। ৩৪ মিনিটে ডি বক্সের ভেতর এডিন জেকো ক্রস দিলেও তা কাতারি ডিফেন্ডার আল ব্রেকের পায়ে লেগে বল জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বসনিয়া।

আক্রমণ পামটা আক্রমণে ম্যাচ বেশ জমে ওঠে। ৩৯ মিনিটে আবারো গোলের সুযোগ পায় বসনিয়া। এবার জাতীয় দলের ১৫০ ম্যাচ খেলতে নামা জেকো ডিবক্সের ভেতর থেকে বা পায়ের জোড়ালো শট নেন কিন্তু গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রস বারে প্রতিহত হয় তার শট।

দুই গোল খেয়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে কাতার। বসনিয়ার ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করে গোলও আদায় করে নেয় তারা। ম্যাচের ৪২ মিনিটে এডমিলসন জুনিয়রের বাড়ানো ক্রসে বল পায়ে ছোয়া লাগিয়ে জালে জড়ান আল হাইদস।

Advertisement

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাতারের পেড্রোর শট ক্রস বারে লেগে ফিরে আসলে সমতায় ফেরা হয়নি এশিয়ার দেশটির।

প্রথমার্ধের শেষ দিকে আরো কিছু গোলের চেষ্টা করলেও দুই দলের কেউই আর গোল পায়নি। ফলে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বসনিয়া।

আরআর/আইএন