খেলাধুলা

৭ মিনিটে ভিনির গোলে এগিয়ে ব্রাজিল  

 

প্রথম দুই ম্যাচের মতো গ্রুপ পর্বের শেষ ম্যাচেও গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটিশদের ভুলে ৭ মিনিটে তাদের বিপক্ষে এগিয়ে গেছে ব্রাজিল।

Advertisement

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে ‘সি’গ্রুপের ম্যাচে দারুণ শুরু করেছে ব্রাজিল। এই ম্যাচ জিতলে রাউন্ড অব ৩২-এ চলে যাবে সেলেসাওরা।

স্কটল্যান্ডের রক্ষণের ভয়াবহ ভুলের সুযোগ নিয়ে গোল করলেন ভিনি। সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার পাস ব্লক করে দেন তরুণ উইঙ্গার রায়ান। সেই ভুলের সুযোগে বল চলে যায় ভিনিসিয়ুস জুনিয়রের কাছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কোনো ভুল করেননি।

শান্তভাবে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পাশ কাটিয়ে ফাঁকা জালে বল ঠেলে দেন। ম্যাচের শুরুতেই এমন গোল হজম করে বড় ধাক্কায় খেল স্কটল্যান্ড।

Advertisement

চলমান বিশ্বকাপে এটি ভিনির তৃতীয় গোল।

আইএন