চট্টগ্রামে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বোয়াখালীর কধুরখীল জামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক আরোহী আহত হয়েছেন। নিহত জাবেদ উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী মকবুল আহমদ বাড়ির প্রবাসী মো. সেলিমের ছেলে। জাবেদ নগরীতে মেকানিক্যাল কাজ শিখতো।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাটমুখী বালুবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে হঠাৎ কাত হয়ে পড়ে যায় মোটরসাইকেলটি। এসময় মোটরসাইকেল চালক জাবেদ ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় চালক ট্রাক রেখে পালিয়ে যান।
বোয়ালখালী থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এমডিআইএইচ/জেএইচ
Advertisement