বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার একদিন পর দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিয়ং-বো পদত্যাগ করেছেন। রোববার দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।
Advertisement
৫৭ বছর বয়সী সাবেক অধিনায়ক হং মিয়ং-বো দ্বিতীয় দফায় জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন। তবে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর এবারও তার অধীনে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দক্ষিণ কোরিয়াকে।
গ্রুপ ‘এ’-তে সহ-আয়োজক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে খেলেছিল দক্ষিণ কোরিয়া। নকআউট পর্বে ওঠার প্রত্যাশা থাকলেও দলটি দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে যায়। একমাত্র জয় আসে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে।
তিন পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলেও সেরা আট তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে শেষ ষোলোতে ওঠার আশা ছিল তাদের।
Advertisement
তবে শনিবার অন্য গ্রুপের ফলাফলের পর সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। এরপর দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগের ঘোষণা দেন হং মিয়ং-বো।
২০২৪ সালে দ্বিতীয়বার জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা ছিল। সর্বশেষ বিশ্বকাপ ব্যর্থতার পর সেই চাপ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত দলের হতাশাজনক পারফরম্যান্সের দায় স্বীকার করে পদত্যাগ করেন দক্ষিণ কোরিয়ার এই সাবেক তারকা ডিফেন্ডার।
এমএমআর
Advertisement