খেলাধুলা

জিম্বাবুয়ে ব্যাট করতে নামতেই উইকেট হয়ে গেলো ব্যাটিং বান্ধব

টস জিতে বাংলাদেশকে কেন ব্যাটিংয়ে পাঠিয়েছেন, তার ভালোই প্রমাণ দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা। টাইগারদের মাত্র ১৪০ রানের মধ্যে বেধে ফেলতে পেরেছেন তারা। প্রথমদিনই নিজেরা নেমেছেন ব্যাট করতে।

Advertisement

হারারে স্পোর্টস ক্লাব মাঠে যে উইকেটে বাংলাদেশের ব্যাটাররা খাবি খেয়েছে, তারা ব্যাট করার সময় যখন মনে হচ্ছিল এটা বুঝি বোলিং বান্ধব একটি উইকেট, তখন জিম্বাবুয়ে ব্যাটাররা ব্যাট করতে নামতেই মনে হলো, এটা বুঝি ব্যাটিং বান্ধব উইকেট?

বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করে দিয়ে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৩৬ রানে দিন শেষ করেছে। বাংলাদেশ মাত্র ৪ রানে এগিয়ে থাকলেও জিম্বাবুয়েই এই ম্যাচে এখনও পর্যন্ত দারুণভাবে এগিয়ে রয়েছে।

জিম্বাবুয়ে ওপেনার ইনোসেন্ট কাইয়া ১০৮ বল খেলে অপরাজিত রয়েছেন ৭৬ রানে। আউট হওয়া ব্যাটার বেন কারান ৫১ বলে খেলেছেন ৪২ রানের ইনিংস। ওপেনিং জুটিতেই রান উঠেছে ৮৯। ব্রেন্ডন টেলর অপরাজিত রয়েছেন ১৭ রানে।

Advertisement

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১৪০ রানে। সর্বোচ্চ ৬০ রান করেন মুমিনুল হক। নাজমুল হোসেন শান্তকে নিয়ে তিনি গড়েছিলেন একটি ৭৭ রানের জুটি। কিন্তু ২ উইকেটে ১১৩ রান থেকে ১৪০ রানে অলআউট হয় টাইগাররা- এর মধ্যে ব্যবধান ছিল মাত্র ২৭ রান।

আইএইচএস/