দেশজুড়ে

ময়মনসিংহ জেলা পরিষদের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট অনুমোদন

ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। রোববার (২৮ জুন) জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় এ বাজেট অনুমোদন করা হয়।

Advertisement

জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজেট উপস্থাপন, আলোচনা ও অনুমোদনের কার্যক্রম পরিচালিত হয়। সভা পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা।

সভায় জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের এই বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং টেকসই অগ্রগতির একটি সুপরিকল্পিত রূপরেখা। জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটটি প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Advertisement

আরও পড়ুন প্রধানমন্ত্রী / জেলা পরিষদ প্রশাসকদের কোনো কাজ যেন সরকার ও দলকে বিব্রত না করে

সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ইউসুফ খান, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, এলজিইডির সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান এবং হিসাবরক্ষক মাহমুদুর রহমান তসলীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএসভি/এমএমকে