আন্তর্জাতিক

নিকোলাস মাদুরোর বিবৃতি: আবারও ঘুরে দাঁড়াবে ভেনেজুয়েলা

দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ভেনেজুয়েলায় এ পর্যন্ত এক হাজার ৪৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫১ হাজারেরও বেশি মানুষ।

Advertisement

এদিকে, এমন ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় বিবৃতি দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দি থাকা নিকোলাস মাদুরো। সংকট কাটিয়ে ভেনেজুয়েলা আবারও ঘুরে দাঁড়াবে বলে বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ভূমিকম্পের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মাদুরো।

স্থানীয় সময় সোমবার (২৯ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

 সামাজিক যোগাযাগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা বিবৃতিতে মাদুরো বলেছেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট সংকট বিশ্বাস, ভালোবাসা ও আশা নিয়ে মোকাবিলা করা হবে।

Advertisement

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলা তার ইতিহাসে ধ্বংস ও পুনর্জাগরণের দুটি মুহূর্তই দেখেছে। তবে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনাটি দেশটির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর একটি হতে পারে।

চলতি বছরের জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনীর অভিযানে আটক হওয়ার পর মাদক পাচার ও সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগে বর্তমানে যুক্তরাষ্ট্রে বিচার শুরুর অপেক্ষায় রয়েছেন মাদুরো।

গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে পরিচালিত এক অভিযানে রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়।

আরও পড়ুন মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?

পরে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়, যেখানে মাদক ও অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তারা।

Advertisement

মাদুরোর অনুপস্থিতিতে তার সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার জাতীয় পরিষদে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

তথ্যসূত্র: বিবিসি

এমএমকে