ঢাকার নয়াটোলার বাসিন্দা হালিমা খাতুন। সকালে মেয়েকে নিয়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি সারছিলেন। কিন্তু বাসা থেকে বের হতেই পড়েন বৃষ্টির কবলে। কোনোরকমে রিকশায় চড়ে বসলেও যানজটে রিকশা এগোচ্ছিল না। সময়ও যেন ঘড়ির কাঁটার আগে দৌড়াচ্ছিল। উপায় না পেয়ে মেয়েকে নিয়ে হেঁটেই কেন্দ্রে পৌঁছান তিনি।
Advertisement
এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরীক্ষাকেন্দ্রের সামনে কথা হলে এভাবেই ভোগান্তির বর্ণনা করেন হালিমা খাতুন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী রাউফুন নাহার নিশা। একেবারে শেষ সময়ে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। এসেছেন মায়ের সঙ্গে। তবে এদিন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে আসতে তাকে বৃষ্টি আর যানজটে অনেকটাই ভোগান্তি পোহাতে হয়েছে।
আরও পড়ুন এইচএসসি ও সমমান পরীক্ষায় বসেছেন ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীপরে কেন্দ্রের সামনে কথা হলে নিশার মা হালিমা খাতুন জাগো নিউজকে বলেন, নয়াটোলায় বাসা। ভাবলাম সাড়ে ৮টায় বের হলেই কেন্দ্রে চলে যাবো। বেরিয়ে দেখি বাইরে বৃষ্টি। রিকশায় উঠে বসেই আছি, রিকশা আর নড়ে না। পরে পায়ে হেঁটে এসেছি। মেয়েটা হাঁপিয়ে উঠেছে। রাস্তায় জ্যাম দেখে ভয় পেয়ে গেছে। ওর অবস্থা এমন- যা পড়েছে তা কেন্দ্রে আসতেই ভুলতে বসেছে।
Advertisement
পাঁচ বছর পর আবারও পূর্ণাঙ্গ সিলেবাসে ফিরলো এইচএসসি ও সমমান পরীক্ষা। রাজধানীতে সকালে ঝিরিঝিরি বৃষ্টি আর সঙ্গে সড়কে যানজট থাকায় পরীক্ষার্থীদের অনেককে ভোগান্তি নিয়ে কেন্দ্রে পৌঁছাতে হয়। যেন পরীক্ষার আগেই কেন্দ্রে পৌঁছানোর পরীক্ষা দিতে হয়েছে রাজধানীর কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের।
আরও পড়ুন ঢাকায় বৃষ্টির ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরাতবে বৃষ্টি-যানজট উতরে যথাসময়ে কেন্দ্রে পৌঁছেছেন অধিকাংশ পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় শুরু হয়েছে পরীক্ষা, যা শেষ হবে দুপুর ১টায়।
সময়সূচি অনুযায়ী- প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
Advertisement
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। সারাদেশের দুই হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এএএইচ/এমকেআর