লাইফস্টাইল

কেপ ভার্দের জনপ্রিয় খাবার ফিজোয়াডা, রইলো রেসিপি

আফ্রিকার দ্বীপদেশ কেপ ভার্দের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় অন্যতম জনপ্রিয় নাম ফিজোয়াডা। নানা ধরনের শিম, মাংস, সসেজ ও সুগন্ধি মসলার সমন্বয়ে তৈরি এই পুষ্টিকর পদটি দেশটির পারিবারিক আয়োজন ও বিশেষ উৎসবে বেশ সমাদৃত।

Advertisement

ধীরে ধীরে রান্না হওয়ায় প্রতিটি উপকরণের স্বাদ একে অন্যের সঙ্গে দারুণভাবে মিশে যায়। ঘরেই যদি কেপ ভার্দের এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে চান, তাহলে জেনে নিন ফিজোয়াডা তৈরির সহজ রেসিপি।

আরও পড়ুন হালান্ডের প্রিয় খাবার প্রায়ই খাওয়া হয়, সহজে বাড়িতে বানিয়ে ফেলুন উপকরণ ব্ল্যাক বিনস বা কালো শিম ৫০০ গ্রাম (সারারাত ভিজিয়ে রাখা) মাংস ৩০০ গ্রাম (ছোট টুকরো করে কাটা) চোউরিজো (পর্তুগিজ সসেজ) ১টি (টুকরো করে কাটা) বেকন ৪-৫টি টুকরো অলিভ অয়েল ২ টেবিল চামচ পেঁয়াজ ২টি (মিহি কুচি) রসুন ৪-৫ কোয়া (মিহি কুচি) টমেটো ১টি (কুচি করা) তেজপাতা ২টি গোলমরিচ গুঁড়া লবণ স্বাদমতো পানি পরিমাণমতো (মাংস ও শিম সিদ্ধ করার জন্য) আরও পড়ুন ইকুয়েডর জনপ্রিয় খাবার এনসেবোলাডোর রেসিপি যেভাবে তৈরি করবেন

প্রথমে সারারাত পানিতে ভিজিয়ে রাখা শিম ভালোভাবে ধুয়ে নিন। এরপর একটি বড় হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিন। শিম নরম হওয়া পর্যন্ত ধীরে ধীরে সিদ্ধ করুন। এবার একটি আলাদা প্যানে অলিভ অয়েল গরম করুন। এতে বেকন ও মাংসের টুকরোগুলো দিয়ে হালকা সোনালি-বাদামী রং আসা পর্যন্ত ভেজে নিন।

ভাজা মাংসের সঙ্গে কুচি করা পেঁয়াজ, রসুন এবং তেজপাতা যোগ করে নরম হওয়া পর্যন্ত নেড়ে ভাজুন। এরপর টমেটো কুচি মিশিয়ে রান্না করুন, যতক্ষণ না টমেটো গলে মসলার সঙ্গে একাকার হয়ে যায়। সিদ্ধ শিমের হাঁড়িতে প্রস্তুত করা মাংসের মিশ্রণ এবং চোউরিজো সসেজ যোগ করুন। এরপর প্রয়োজনমতো লবণ ও গোলমরিচ ছিটিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

Advertisement

আরও পড়ুন খেলা দেখতে দেখতে উপভোগ করুন মেক্সিকোর টাকোস

হাঁড়ির ঢাকনা লাগিয়ে কম থেকে মাঝারি আঁচে প্রায় দেড় ঘণ্টা রান্না করুন। এ সময় শিম, মাংস ও সসেজ একসঙ্গে সেদ্ধ হয়ে ঘন ও সমৃদ্ধ গ্রেভি তৈরি করবে। মাঝে মাঝে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। গ্রেভি কাঙ্ক্ষিত ঘনত্বে পৌঁছালে চুলা থেকে নামিয়ে নিন। গরম গরম ফিজোয়াডা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলে সবচেয়ে ভালো স্বাদ পাওয়া যায়।

জেএস/