সাহিত্য

ফারিয়া ইসলামের ছড়া: জুলাই

জুলাই হলো সাহসী বীরেররক্তে ভেজা লাল,জুলাই হলো রিক্ত মায়েরসন্তানহারা ঢাল।

Advertisement

জুলাই হলো বলীয় কণ্ঠেরসাহসী যোদ্ধার ডাক,জুলাই হলো জঞ্জাল বাংলারনতুন রূপের বাক।

জুলাই হলো নিষ্পাপ শিশুরআতঙ্ক চোখের ভয়,জুলাই হলো প্রতিবাদেরফিরিয়ে আনা জয়।

জুলাই হলো স্বৈরাচারেরপতন হওয়ার রূপ,অন্যায় দেখে, চোখ বুঝেরইবে না কেউ চুপ।

Advertisement

জুলাই মোদের অনেক দামিঅনেক তাহার মূল্য,অমর হয়ে রইবে জুলাইনেই কিছু তার তুল্য।

ছড়াকার: শিক্ষার্থী, ভৈরব সরকারি মহিলা কলেজ।

আরও পড়ুন মাহজাবীন তাসনীম রুহীর কবিতা: লাল জুলাই

এসইউ

Advertisement