আন্তর্জাতিক

ইরাকেও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন খামেনি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা চলছে। দেশব্যাপী ছয়দিনের আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ আল জাজিরাকে বলেছেন, ইরানের এই প্রয়াত নেতা ইরাকেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।

Advertisement

তিনি বলেন, ইরাক একটি শিয়া-সংখ্যাগরিষ্ঠ দেশ এবং গত কয়েক মাস ধরে যুদ্ধের পাশাপাশি ইরাক একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের এক কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র দেখছে কারা সরকার গঠন করবে এবং ইরান দেখছে তাদের মিলিশিয়া বাহিনী যেন সক্রিয় না হয়।

মাসগ্রেভ উল্লেখ করেন যে, ইরাকে খামেনির জানাজার মিছিল দেশটির সঙ্গে ইরানের সম্পর্কেরই একটি নিদর্শন। তিনি বলেন, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি সেখানকার শিয়া সম্প্রদায় ও শিয়া সংখ্যালঘুদের সঙ্গে তার সম্পর্কের কারণেই গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।

নাজাফ শিয়া মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই ইরাকে জানাজার মিছিল আয়োজনের পেছনে কিছু রাজনৈতিক উপাদান রয়েছে। কিন্তু এটি ইরানের পরিধি এবং এই অভিন্ন পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে সম্পর্ক স্থাপনের সক্ষমতা সম্পর্কেও সংকেত দিচ্ছে।

Advertisement

টিটিএন