বিপুল চন্দ্র রায়
Advertisement
বুকের জমিনেযে প্রতিমা গড়েছি সংগোপনে,মন্দির-বেদিতেমাথা ঠুকে ঠুকে, কেটেছে প্রহর কত!যারে চেয়েছিপরান সঁপে, সে আজও স্মৃতির মতো।
একজনের তরেফুরালো হৃদয়, অন্যতে বসবাস!অথচ যারেআমি চাই নাই কভু,সে এসে বসেছে আমার ঘরে আজ।
যারে পাওয়া হলো,সে তো দেহ মাত্র, মন পড়ে রয় দূরে।বিধির চক্রেআজও কেঁদে মরে কত প্রাণ ভাঙা সুরে।
Advertisement
কত যে আত্মারআহুতি ঘটলো এ জীবনের রণে!তবুও এ দেহেবয়ে চলে শ্বাস, নিয়তির আজ্ঞায়,মিথ্যে হাসিমুখে লৌকিক দিনরাত।
যারে চাওয়া হলো...সে তো কভু আর ফিরবে না এই তীরে,বাকি জীবনটাকেটে যাবে শুধু ছায়ার মতন ভিড়ে।
মৌন এ বুকেচেপে রেখে ক্ষত, হাসিমুখে বাঁচি রোজ।যার ঘর হলো,সে কি কোনোদিনও নেবে এই মনের খোঁজ?
এসইউ
Advertisement