টালিউড সুপারস্টার দেব এখন জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র সঞ্চালক। আর এই অনুষ্ঠানে প্রায়ই তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে নিয়ে নানা খুনসুটি ও আলোচনা হয়। এবার সেই তালিকায় যোগ দিলেন ৯২ বছর বয়সী এক প্রতিযোগী। দীর্ঘ ৬৩ বছরের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা তুলে ধরে দেবকে বিয়ে করার পরামর্শ দিলেন তিনি।
Advertisement
সম্প্রতি প্রচারিত ‘দাদাগিরি’র ‘দম্পতিদের বিশেষ পর্বে’ অংশ নেন প্রবীণ দম্পতি প্রণব মুখোপাধ্যায় ও কল্যাণী মুখোপাধ্যায়। অনুষ্ঠানজুড়ে তারা নিজেদের দীর্ঘ সংসার জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
আলাপচারিতার একপর্যায়ে ৯২ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘১৯৬৩ সালে আমি বিয়ে করেছি। এত বছর পরও আজ একইভাবে ওর হাতটা শক্ত করে ধরে আছি।’
আরও পড়ুন বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট, টিকিটের দাম ৫ হাজার দিয়ে শুরুতিনি বলেন, বর্তমান সময়ে অনেক সম্পর্ক খুব অল্প সময়েই ভেঙে যায়। কিন্তু প্রকৃত ভালোবাসা হলো জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের হাত ধরে পাশে থাকা।
Advertisement
এরপরই দেবের দিকে তাকিয়ে স্নেহভরা কণ্ঠে বলেন, ‘তুমি এবার বিয়েটা করে ফেলো।’
প্রবীণ প্রতিযোগীর এমন অকপট পরামর্শ শুনে লাজুক হাসিতে প্রতিক্রিয়া জানান দেব। তার সেই অভিব্যক্তিতে হাসিতে ফেটে পড়ে পুরো স্টুডিও।
আরও পড়ুন নতুন জীবনে পা রাখলেন অনন্যা আচার্য্যদেবের বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল নতুন নয়। ‘দাদাগিরি’র মঞ্চেও প্রায়ই এ প্রসঙ্গ উঠে আসে। গত সপ্তাহেও একটি ধারাবাহিকের কলাকুশলীরা অনুষ্ঠানে এসে তার বিয়ে নিয়ে মজার মন্তব্য করেছিলেন। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন ৯২ বছর বয়সী এই প্রতিযোগী।
দীর্ঘ ছয় দশকের বেশি দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে দেওয়া প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ যেমন দর্শকদের আবেগ ছুঁয়েছে, তেমনি দেবের লাজুক হাসিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
Advertisement
এমএমএফ/এএসএম