চোরাচালানের ঝুঁকি থেকে সীমান্ত এলাকার তরুণদের ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ৫৯ বিজিবি। এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’, যেখানে প্রথম ধাপে ২৫ জন বেকার যুবককে মোবাইল ফোন মেরামতের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Advertisement
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫৯ বিজিবির ব্যবস্থাপনায় এ স্কিল সেন্টারের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাওলানা কেরামত আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কেরামত আলী বলেন, ‘সীমান্ত এলাকার তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আরও পড়ুন ‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারিস্থানীয় যুবক আব্দুল আওয়াল বলেন, ‘সীমান্ত এলাকার অনেক যুবক অভাব-অনটন ও কর্মসংস্থানের অভাবে চোরাচালানে জড়িয়ে পড়ে। বিজিবির এই স্কিল সেন্টারের মাধ্যমে আমরা যদি কোনো কাজ শিখে সৎভাবে উপার্জনের সুযোগ পাই, তাহলে সেটা অনেক ভালো হবে। এতে স্বাবলম্বী হতে পারব এবং চোরাচালান থেকেও দূরে থাকতে পারব।’
Advertisement
বিজিবি রাজশাহী সেক্টরের নির্দেশনায় পরিচালিত এ উদ্যোগের প্রথম ধাপে সীমান্তবর্তী এলাকার ২৫ জন বেকার যুবক অংশ নিয়েছেন। চার সপ্তাহব্যাপী মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণের মাধ্যমে তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে গবাদিপশু পালনসহ আরও বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক রানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সোহান মাহমুদ/এসজেডএইচ/জেআইএম
Advertisement