মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা ও পথসভা ঘিরে একের পর এক রহস্যজনক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার সমাবেশস্থল থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (২৭ জুলাই) সকালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সম্বলিত তিনটি কুশপুতুলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টার ব্যবধানে সমাবেশস্থল থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন নাসীরুদ্দীন পাটওয়ারী / ‘এখন থেকেই নির্বাচনি ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন তারেক রহমান’গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে মালিকবিহীন সবজিভর্তি একটি ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই দুুপুরে সমাবেশস্থল থেকে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে এটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
Advertisement
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
এর আগে সকালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সম্বলিত তিনটি কুশপুতুলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা সেখানে এটি রেখে গেছেন, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
আসিফ ইকবাল/এসআর/জেআইএম
Advertisement