চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নুর আলম (৪৩) নামের এক রোহিঙ্গা গ্রেফতার হয়েছে।
Advertisement
সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৪টায় বারৈয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকার শান্তুর ভাঙারির দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা শরণার্থী নুর আলমকে আটক করেন। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ এর বাসিন্দা গুরা মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম স্বীকার করেছেন, কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিভিন্ন রুট ব্যবহার করে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে ঢাকাগামী বাসের অপেক্ষায় ছিলেন।
Advertisement
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
এম মাঈন উদ্দিন/কেজে/এএসএম