দ্বিতীয় সন্তানের জন্মের আনন্দ এখনো কাটেনি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের পরিবারে। এরই মধ্যে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন মাতৃত্বের এক বিশেষ স্মৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অন্তঃসত্ত্বা অবস্থার একটি আবেগঘন ছবি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
Advertisement
ছবিতে দেখা যায়, অন্তঃসত্ত্বা শ্রীময়ী ব্রালেট ও জিন্স পরে দাঁড়িয়ে আছেন। মুখে মাতৃত্বের ক্লান্তির ছাপ থাকলেও ঠোঁটে লেগে আছে প্রশান্তির হাসি। আর তার সামনে হাঁটু গেড়ে বসে শ্রীময়ীর বেবিবাম্পে ভালোবাসার চুম্বন এঁকেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। দম্পতির এই আবেগঘন মুহূর্ত ভক্তদের মন ছুঁয়ে গেছে।
বর্তমানে হাসপাতালেই রয়েছেন শ্রীময়ী ও নবজাতক পুত্র কৃষিভ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও ছেলে-দুজনেই সুস্থ আছেন।
সোমবার সকালে হাসপাতাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন শ্রীময়ী। এরপর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই তারকা দম্পতি। তবে এর মধ্যেই কিছু নেটিজেন কাঞ্চন মল্লিকের বয়স নিয়ে সমালোচনাও করেছেন। ৫৬ বছর বয়সে তৃতীয়বার বাবা হওয়াকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণও করা হয়েছে তাকে।
Advertisement
অবশ্য সমালোচনার জবাব দিয়েছেন অনেক ভক্ত। তাদের ভাষ্য, মা-বাবা হওয়া জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাই এমন আনন্দঘন মুহূর্তে নেতিবাচক মন্তব্য না করে শুভকামনা জানানোই উচিত।
আরও পড়ুন যে কারণে কারিশমা-গোবিন্দ জুটি ভেঙেছেকাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর সম্পর্কের খবর প্রকাশ্যে আসে ২০২৪ সালে। ওই বছরের ১৪ ফেব্রুয়ারি ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তারা আইনি বিয়ে করেন। পরে ২ মার্চ সামাজিক রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সংসার জীবনে প্রথমে কন্যাসন্তান কৃষভির জন্ম হয়। এরপর গত ২৫ জুলাই দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান এই দম্পতি।
আরও পড়ুন ‘কাঞ্চনের ক্ষমতা আছে বলেই বাবা হয়েছে’, সমালোচনার জবাব শ্রীময়ীরযৌথ এক বার্তায় তারা লিখেছিলেন, ‘আজ আমাদের হৃদয় পূর্ণ হলো। কৃষভির ছোট ভাই কৃষিভের জন্ম হয়েছে। আমাদের ছোট পরিবার তিন থেকে চারজনের হলো। পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দে আত্মহারা। জীবনের এই নতুন অধ্যায়ের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’
Advertisement
দ্বিতীয় সন্তানের জন্মের পর এবার অন্তঃসত্ত্বা সময়ের সেই স্মরণীয় মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন শ্রীময়ী। কাঞ্চনের ভালোবাসার সেই চুম্বনে ধরা পড়া বেবিবাম্পের ছবিটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
এমএমএফ