ভারতীয় কংগ্রেসের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করতে গিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর একটি বিতর্কিত ও পুরনো ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ২০২৩ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে দেওয়া ওই বক্তব্যে তৎকালীন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ব্যঙ্গ করে দাবি করেছিলেন যে, কংগ্রেসের শাসনকালে লোডশেডিংয়ের কারণেই দেশে জনসংখ্যা বেড়েছিল।
Advertisement
২০২৩ সালের শুরুর দিকে কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে ওই মন্তব্য করেছিলেন এই বিজেপি নেতা। সেসময় কংগ্রেস রাজ্যের বিরোধী দল হিসেবে প্রচার চালাচ্ছিল ও তারা ক্ষমতায় এলে প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার জনপ্রিয় নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করেছিল। কর্ণাটকের রাজ্যব্যাপী ‘প্রজা ধ্বনি যাত্রা’ বাস ট্যুরের সময় কংগ্রেস এই বড় ঘোষণা দিয়েছিল।
Our Union Education Minister in 2023"population increased during past Congress regimes because the party failed to supply adequate electricity" pic.twitter.com/R9UIrOCs6z
— Basu-CA & RV (@Basappamv) July 26, 2026বিতর্কিত সেই মন্তব্য
Advertisement
কংগ্রেসের ওই বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জনসভায় প্রহ্লাদ জোশী বলেছিলেন, এখন কংগ্রেস দল বলছে যে তারা আমাদের বিনামূল্যে বিদ্যুৎ দেবে। আপনারা কি বিশ্বাস করেন, তারা সত্যিই ফ্রি বিদ্যুৎ দিতে পারবে? তাদের জমানায় তারা কখনোই ঠিকমতো বিদ্যুৎ দিতো না। গ্রামগঞ্জে এক ফোঁটাও বিদ্যুৎ থাকতো না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই কেবল আমরা (বিজেপি) ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি।
এরপর কংগ্রেসকে সরাসরি বিদ্রূপ করে তিনি আরও এক অদ্ভুত মন্তব্য করেন। বলেন, যেহেতু তারা (কংগ্রেস) অতীতে খুব কম বিদ্যুৎ সরবরাহ করতো, তাই আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে! তার এই মন্তব্যের ভিডিওটি সেই সময় থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি করেছিল, যা সম্প্রতি পুনরায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসএএইচ
Advertisement