বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যবিধি না মানা এবং অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে মাগুরা শহরের তিনটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
সোমবার (২৭ জুলাই) দুপুরে মাগুরা সিভিল সার্জন ডা: মো. শামীম কবিরের নেতৃত্বে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে শহরের সাইন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক ও পলি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় বৈধ লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং নির্ধারিত বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়।
আরও পড়ুন ফরিদপুরে দুই বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানাএসব অনিয়মের কারণে ওই তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।
Advertisement
মাগুরার সিভিল সার্জন ডা: মো. শামীম কবির বলেন, মাগুরা শহরের তিনটি বেসরকারি ক্লিনিকে বৈধ লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং নির্ধারিত বিভিন্ন নিয়ম-কানুন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বিধি অনুযায়ী মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মিনারুল ইসলাম জুয়েল/এসজেডএইচ/এএসএম
Advertisement