খেলাধুলা

মাঠে প্রধানমন্ত্রী, সমাপনীতে বিজয়ীদের হাতে তুলে দেবেন পুরস্কার

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান। সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

Advertisement

সমাপনী অনুষ্ঠানে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনালের পাশাপাশি বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী বিশেষভাবে উপভোগ করেন বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে রাজশাহী ও রংপুর অঞ্চল। রংপুর জিতেছে ম্যাচটি।

ফুটবল ম্যাচের পর অনুষ্ঠিত হবে বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল। এছাড়া থাকবে নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সূচনা পর্বে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। সমাপনী অনুষ্ঠানের শেষ অংশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি।

Advertisement

এসকেডি/এমএমআর