বর্ষাকালে বাইরে বের হলে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার আশঙ্কা থাকেই। আর তখন সবচেয়ে বেশি দুশ্চিন্তা হয় চামড়ার ব্যাগটি নিয়ে। কারণ চামড়া এমন একটি উপাদান, যা অতিরিক্ত আর্দ্রতা সহ্য করতে পারে না। অনেকেই মনে করেন, একবার বৃষ্টিতে ভিজে গেলে চামড়ার ব্যাগ আর আগের মতো থাকে না। বাস্তবে কিন্তু বিষয়টি পুরোপুরি সত্য নয়। ভিজে যাওয়ার পর প্রথম কয়েক ঘণ্টার মধ্যে সঠিক যত্ন নিলে ব্যাগের সৌন্দর্য ও স্থায়িত্ব অনেকটাই অক্ষুণ্ন রাখা সম্ভব।
Advertisement
বিশেষজ্ঞদের মতে, ভেজা চামড়াকে জোর করে শুকানো বা ভুলভাবে পরিষ্কার করাই সবচেয়ে বড় ক্ষতির কারণ। তাই আতঙ্কিত না হয়ে ধাপে ধাপে কিছু নিয়ম মেনে চললেই প্রিয় ব্যাগটি দীর্ঘদিন নতুনের মতো রাখা যায়।
ব্যাগ খালি করে ফেলুনবাড়ি বা অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ব্যাগের ভেতরের সব জিনিস বের করে ফেলুন। এতে কাগজপত্র, ইলেকট্রনিকস বা প্রসাধনী নষ্ট হওয়ার ঝুঁকি কমবে। একই সঙ্গে ব্যাগের ভেতরে জমে থাকা আর্দ্রতাও সহজে বের হয়ে যাবে।
ভিজে যাওয়ার পর প্রথমেই ব্যাগের ভেতরের সব জিনিস বের করে ফেলুন
Advertisement
ব্যাগের গায়ে জমে থাকা পানির ফোঁটা শুকনো ও নরম সুতির কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিন। কখনোই জোরে ঘষবেন না। এতে চামড়ার প্রাকৃতিক স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দাগ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
ভেতরে কাগজ বা কাপড় ভরে রাখুনব্যাগের আকৃতি ঠিক রাখতে এবং ভেতরের আর্দ্রতা শোষণ করতে শুকনো টিস্যু, সাদা কাগজ বা নরম কাপড় ভরে দিন। তবে খবরের কাগজ ব্যবহার না করাই ভালো, কারণ এর কালি ভেজা চামড়ায় লেগে স্থায়ী দাগ তৈরি করতে পারে।
নরম কাপড় দিয়ে আলতোভাবে পানি মুছে ফেলুন
প্রাকৃতিকভাবে শুকাতে দিনঅনেকেই দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার, হিটার বা সরাসরি রোদের নিচে ব্যাগ রেখে দেন। এটি সবচেয়ে বড় ভুল। অতিরিক্ত তাপে চামড়া শক্ত হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে বা রঙ নষ্ট হতে পারে। তাই ব্যাগটি ছায়াযুক্ত, বাতাস চলাচল করে এমন স্থানে রেখে ধীরে ধীরে শুকাতে দিন।
Advertisement
ব্যাগ পুরোপুরি শুকিয়ে গেলে অল্প পরিমাণ লেদার কন্ডিশনার লাগান। এটি চামড়ার হারানো আর্দ্রতা ফিরিয়ে আনে, নমনীয়তা বজায় রাখে এবং ফাটল পড়ার ঝুঁকি কমায়। পরিষ্কার নরম কাপড়ে সামান্য কন্ডিশনার নিয়ে হালকা হাতে পুরো ব্যাগে লাগিয়ে নিন।
আরও পড়ুন আইসক্রিম রঙের ঠোঁটই এখন নতুন বিউটি ট্রেন্ড বর্ষাকালে বাড়তি যত্নবর্ষার সময় চামড়ার ব্যাগ যতটা সম্ভব শুকনো স্থানে রাখুন। দীর্ঘ সময় স্যাঁতসেঁতে জায়গায় ফেলে রাখবেন না। ব্যাগের ভেতরে ছোট সিলিকা জেল প্যাকেট রাখতে পারেন, যা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে দুর্গন্ধ, ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি কমায়।
আরও পড়ুন রান্নাঘরের নন-স্টিক পাত্র কখন পরিবর্তন করবেনচামড়ার ব্যাগ কেবল একটি ফ্যাশন অ্যাকসেসরি নয়, অনেকের কাছে এটি দীর্ঘদিনের প্রিয় সঙ্গী। তাই বর্ষায় কয়েকটি সহজ সতর্কতা মেনে চললে হঠাৎ বৃষ্টিতেও ব্যাগের সৌন্দর্য, রঙ ও স্থায়িত্ব অনেকদিন ধরে অটুট রাখা সম্ভব।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, লেদার কো
এসএকেওয়াই