ভারতের জনপ্রিয় র্যাপার বাদশার দাম্পত্য জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। তার বর্তমান স্ত্রী অভিনেত্রী ইশা রিখির একটি আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে তাদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
Advertisement
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস প্রকাশ করেন ইশা। সেখানে তিনি লেখেন, ‘এমন কিছু লড়াই আছে, যার কোনো দৃশ্যমান ক্ষতচিহ্ন থাকে না। দীর্ঘ সময় আমি নীরব ছিলাম, কারণ আমি ভীত ছিলাম। আমার স্বামীর প্রভাব, ক্ষমতা ও সম্পদ আমাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে, নিজেকে বুঝিয়েছিলাম- চুপ থাকাই সবচেয়ে নিরাপদ। নীরবতা মানেই মেনে নেওয়া নয়, ওটা ছিল টিকে থাকার লড়াই। আজ আমি ভয়ের বদলে সাহসকে বেছে নিচ্ছি। হয়তো পুরো ঘটনাটি বলার মতো অবস্থায় এখনো নেই, তবে সবকিছু ঠিক আছে-এমন ভান করা বন্ধ করার জন্য আমি প্রস্তুত।’
ইশার এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি কোথাও বাদশার নাম উল্লেখ করেননি কিংবা নির্দিষ্ট কোনো অভিযোগও তোলেননি। তারপরও নেটিজেনদের একাংশের ধারণা, তার এই বক্তব্য দাম্পত্য জীবনের অস্থিরতারই ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?এদিকে ইশার পোস্ট নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি বাদশা। ফলে বিষয়টি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ভক্তদের অনেকেই অপেক্ষায় রয়েছেন, এ বিষয়ে এই তারকা দম্পতির কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেন কি না।
Advertisement
উল্লেখ্য, ২০২০ সালে প্রথম স্ত্রী জেসমিনের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় বাদশার। সেই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। কয়েক মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
আরও পড়ুন দ্বিতীয় সন্তান জন্মের পর কাঞ্চনের চুম্বনে দেখা গেল শ্রীময়ীর বেবিবাম্পতবে বিয়ের অল্প সময়ের মধ্যেই ইশার এমন পোস্ট নতুন করে সম্পর্কে ভাঙনের জল্পনা উসকে দিয়েছে। যদিও বাদশা বা ইশা- কেউই এখন পর্যন্ত বিচ্ছেদ কিংবা দাম্পত্য সংকটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাই বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
এমএমএফ
Advertisement