জাতীয়

ডিএমপির বিশেষ অভিযানে উত্তরায় গ্রেফতার ২৯

ডিএমপির উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

Advertisement

উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, সোমবার (২৭ জুলাই) উত্তরা পশ্চিম থানা পুলিশ এই থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মনিরুজ্জামান, জিল্লুর রায়হান, ইমরান নাহিদ, সেলিম হোসাইন, সোহেল রানা, মোহাম্মদ মাহবুব আলম, মহিনুর রহমান, সাইফুল, হারুন, রতন মিয়া, হাসেম, মফিদুল, শিশির সাদিক, রুমন ইসলাম, লোকমান, রোমান মিয়া, বকুল মিয়া, মনিরুল ইসলাম, রুমন ইসলাম, শাকিল, রকিব গাজী, মোরসালিন, লিমন মিয়া।

অন্যদিকে তুরাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, সোমবার (২৭ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে।

Advertisement

গ্রেফতাররা হলেন- বিপ্লব আহম্মেদ (৫৬), রুকুন (২২), নুর হোসেন (২২), হৃদয় (২০), জুলহাস (২১) ও সাগর মিয়া (২৪)।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস

Advertisement