আন্তর্জাতিক

ফেসবুকে মোদীর সেই ভিডিও ব্লকড, যে ব্যাখ্যা দিলো মেটা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমধ্যম ফেসবুক থেকে সাময়িকভাবে ব্লক করার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে মেটা। প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিডিওটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement

মেটার একজন মুখপাত্র জানান, কনটেন্টটি ভুলবশত সরিয়ে নেওয়া পর আবার ফিরিয়ে আনা হয়েছে।

তবে মেটার দেওয়া ব্যাখ্যা ও যে পরিস্থিতিতে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল, উভয় দিকই ভারত সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানিয়েছে, ঘটনাটির ব্যাখ্যা দিতে মেটার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করাও হতে পারে।

Advertisement

গত ২৩ জুলাই আপলোড করা ওই ভিডিওতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত আন্দোলনরত তরুণদের উদ্দেশে জরুরি বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস রুখতে তার সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি, মন্ত্রিসভায় আরও কঠোর আইনি বিধান আনাসহ দুর্নীতি বন্ধে সরকার জোরালো পদক্ষেপ নেবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত দেন তিনি।

পরবর্তীতে, ফেসবুক ব্যবহারকারীরা ভিডিওটি দেখতে গেলে দেখেন, নোটিশে বলা হচ্ছে, আইনি অনুরোধের প্রেক্ষিতে ভিডিওটি ব্লক করে রাখা হয়েছে। মঙ্গলবার ভোরে ফেসবুকে ভিডিওটির অ্যাক্সেস সীমিত করার আগেই সেটি লাখ লাখ ভিউ পেয়েছিল।

সূত্র: এনডিটিভিকেএএ/

Advertisement