সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করে ভাইরাল হন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর সরকারপাড়া গ্রামের তাইজুল ইসলাম তাজু ভাই। গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জিলাপির ‘সরকারি রেট’ নিয়ে করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর ব্যাপক পরিচিতি পান তিনি।
Advertisement
তার সহজ-সরল উপস্থাপনা এবং গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার ভঙ্গি দ্রুত মানুষের মন জয় করে। ২০২৫ সালের মাঝামাঝি থেকে ভিডিও তৈরি শুরু করেন তিনি। গত ২৬ মার্চের জিলাপি বিক্রির ভিডিওটিই তাজু ভাইকে ভাইরাল করে দেয়। গত ২৮ মার্চ থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন ভাইরাল তাজু ভাইয়ের নামে অর্ধশত পেজ, কোনটি আসল?৬ হাজারের মতো ফলোয়ার নিয়ে ভিডিও করা তাইজুল ইসলামের এখন ১.৫ মিলিয়ন ফলোয়ার। একটি ভিডিওর কারণে রাতারাতি ভাইরাল হন তিনি। পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী (হেলপার) ছিলেন তাজু ভাই। ঢাকার বিভিন্ন এলাকায় কাজের ফাঁকে ফাঁকে শখের বশে এমন ভিডিও তৈরি করেন তিনি।
তবে এবার তিনি একটি গণমাধ্যমে যুক্ত হয়েছেন। সেই খবর জানিয়েছেন নিজেই পোস্ট করে। তাজু ভাই তার পেজে লিখেছেন, ‘অনেকদিন ধরে আমি সাংবাদিকতার সুযোগ খুঁজছিলাম। শেষ পর্যন্ত আমাকে সেই সুযোগ করে দিলো টাইমস টুডে। এখন থেকে আমি টাইমস টুডের কনটেন্ট ক্রিয়েটর (মফস্বল)।’
Advertisement
এসইউ