ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।
Advertisement
আবহাওয়া অধিদপ্তর দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পাওয়া যায় ৬২ শতাংশ।
Advertisement
গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল বুধবার (২৯ জুলাই) সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে।
আজ দুপুর ১টার আগের ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।
একিউএফ/
Advertisement