লক্ষ্য খুব বড় নয়। ২১১ রানের। তবে টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে যে কোনো লক্ষ্যই চ্যালেঞ্জিং। ওয়েস্ট ইন্ডিজ তাই হাল ছাড়ছে না। ২৫ রানের মধ্যে তুলে নিয়েছে পাকিস্তানের ৩ উইকেট।
Advertisement
এই প্রতিবেদন লেখার সময় ত্রিনিদাদ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা চলছে। বাবর আজম ১৪ রান নিয়ে ব্যাটিং করছেন। আউট হয়েছেন আজান আওয়াইস (৩), ইমাম উল হক (৩) আর সালমান আগা (০)।
এর আগে দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আব্বাসের তোপে ১৮১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। ওপেনার ত্যাগনারায়ন চন্দরপল ৩৫ আর শেষদিকে শামার জোসেফ ২৭ বল খেলে দ্রুত ৩৮ রান করেন ।
মোহাম্মদ আব্বাস মাত্র ২২ রান খরচায় নেন ৫টি উইকেট। ২টি করে উইকেট শিকার খুররম শেহজাদ আর মোহাম্মদ আলির।
Advertisement
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৩১১। জবাবে শান মাসুদের সেঞ্চুরির পরও ২৮২ রানে অলআউট হয় পাকিস্তান।
এমএমআর