ধর্ম

স্মার্টফোনে কোরআনের অ্যাপ থাকলে কি তা টয়লেটে নিয়ে যাওয়া নিষিদ্ধ?

প্রশ্ন: স্মার্টফোনে কোরআনের অ্যাপ থাকলে কি তা টয়লেটে নিয়ে যাওয়া নিষিদ্ধ?

Advertisement

উত্তর: কোরআনের আয়াত, হাদিস বা আল্লাহর নাম ইত্যাদি সম্মানিত কোনো লেখা দৃশ্যমান অবস্থায় টয়লেটে নিয়ে যাওয়া নাজায়েজ। লেখা দৃশ্যমান না হলে সমস্যা নেই। তাই স্মার্টফোনে কোরআনের অ্যাপ থাকলেও কোরআনের পৃষ্ঠা বা আয়াত যদি দৃশ্যমান না থাকে, তাহলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া নাজায়েজ বা নিষিদ্ধ নয়।

একইভাবে কোরআনের আয়াত, হাদিস লেখা কাগজ ভাজ করা অবস্থায় পকেটে থাকলে যেহেতু লেখা দৃশ্যমান থাকে না, তাই এ অবস্থায় টয়লেটে যাওয়া নাজায়েজ হবে না।

আরও পড়ুন কোরআন যাদের সঙ্গী

কারো গলায় ঝোলানো লকেটে যদি আল্লাহর নাম থাকে এবং তা দৃশ্যমান থাকে, তাহলে টয়লেটে যাওয়ার আগে লকেট খুলে পকেটে নিয়ে নিতে হবে অথবা লকেট যেন ঢেকে থাকে এই ব্যবস্থা করতে হবে।

Advertisement

পকেট যদি পাতলা কাপড়ের হয়, ভেতরের লেখা দেখা যায়, তাহলে আয়াত, হাদিস বা আল্লাহর নাম লেখা কাগজ বা লকেট কোনো কাপড় বা কাগজে মুড়িয়ে রাখবে যেন টয়লেটে এই সম্মানিত লেখাগুলো দৃশ্যমান না থাকে।

তবে সব ক্ষেত্রেই সুযোগ থাকলে এ সব জিনিস টয়লেটে না নিয়ে যাওয়াই ‍উত্তম। কোরআন, আল্লাহর নাম এবং আল্লাহর অন্যান্য নিদর্শনাবলিকে যথাসম্ভব সম্মান করা কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলিকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। (সুরা হজ: ৩২)

আরও পড়ুন কোরআন শেখানোর ফজিলত

ওএফএফ

Advertisement