অন্তরা হক
Advertisement
‘বিষণ্ণ সন্ধ্যা কিংবা বিভ্রম’ কথাশিল্পী সালাহ উদ্দিন মাহমুদের পঞ্চম গল্পের বই। বইটিতে মোট তেরোটি গল্প স্থান পেয়েছে। তার গল্প বরাবরই জীবনের কথা বলে। নানাবিধ সংকট উঠে আসে। ভালোবাসা, হিংসা, মানবিকতা, জীবনযুদ্ধ, রহস্য, নিম্নবিত্ত, স্বপ্ন, সম্ভাবনা, প্রবৃত্তি, সংকট, হতাশা এবং জীবন-স্মৃতি মিলেমিশে একাকার হয়ে যায়।
‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’ গল্পে প্রিয়জনের অযত্ন-অবহেলা তুলে ধরা হয়েছে। দেশের বেশিরভাগ তরুণ-তরুণী যে কারণে আত্মহত্যার পথ বেছে নেন। একাকিত্ব, হতাশা, বেকারত্ব থেকে মুক্তি পাওয়ার আশায় তারা মৃত্যুকে আলিঙ্গন করতেও দ্বিধা করেন না। ‘হালিমে আঙুলের হদিস’ গল্পে দরিদ্র স্বামী তার স্ত্রীকে ধর্ষণের শাস্তি দেয় নিজহাতে। স্বামী মনে করেন, এই সমাজে ধর্ষকের শাস্তি না-ও হতে পারে। তাই নিজের হাতে তুলে নেন বিচারের ভার।
‘জলের ভেতর অনল’ গল্পটিও একটি গরিব পরিবারকে ঘিরে। অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ জোগালেও লঞ্চে অগ্নিকাণ্ডে তার শেষরক্ষা আর হয় না। ‘রবিতনের অন্তিম সংযম’ গল্পটিতে একটি ভুলের কারণে মা ও ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়। পুরুষের প্ররোচনা আর লোভ মিলে তাদের জীবন নরক হয়ে যায়।
Advertisement
‘নুন আনতে জীবন ফুরায়’ গল্পে দেখা যায়, প্রত্যেক নারীর জন্য নজুর মতো অভিভাবক দরকার। আর লতু মাতুব্বরের মতো মানুষের মৃত্যু হওয়া উচিত নজুর মতো মানুষের হাতে। মানুষ গরিব হলে, সেই সাথে কপাল খারাপ হলে সৎ থেকেও লাভ হয় না। একটার পর একটা বিপদ যেন ছায়ার মতো পিছু ছাড়ে না।
‘একটি মসজিদের ইতিবৃত্ত’ গল্পটিতে গ্রামের মুসল্লিদের ধর্মের প্রতি ভালোবাসা, বিশ্বাস, পবিত্রতা ও একতাবদ্ধ হয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেছেন লেখক। ‘কাঁচ ভাঙা স্বপ্ন’ লেখা হয়েছে একজন লেখকের স্বপ্ন, আশা নিয়ে। একজন লেখক স্বপ্ন দেখেন তার লেখা একদিন স্বীকৃতি পাবে পাঠকসমাজে।
‘আঁচলে বাঁধা চিরকুট’ গল্পে ধনী-গরিবের ভালোবাসার পরিণতি তুলে ধরা হয়েছে। অর্থ-বিত্তের কাছে হার মানে পবিত্র ভালোবাসা। সমাজ বুঝতে চায় না, অর্থ-বিত্ত দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসা হয় সুন্দর মন দিয়ে। এমন হাজারো ভালোবাসার মৃত্যু হয় আমাদের সমাজে শুধু অর্থ-বিত্ত, অহংকারী মানুষ আর বাস্তবতার কাছে।
আরও পড়ুন বই আলোচনা / ঝিনুকধানী: কবিতার ধারাবাহিক বিবর্তনের নবতর অধ্যায়‘আদিম লালসার খদ্দের’ গল্পে যুবক তার প্রেমিকার কাছে প্রতারিত হয়ে খারাপ পথে পা বাড়ায়। অপরদিকে স্বামী আর স্বামীর বন্ধুদের পাশবিক নির্যাতন থেকে বাঁচতে ঘর থেকে বের যায় তরুণী। প্রতারণার শিকার হয়ে খারাপ পথের বাসিন্দা হয় এই সুন্দরী তরুণী। তাই তো প্রশ্ন জাগে, আমাদের সমাজে নারীর নিরাপত্তা কোথায়?
Advertisement
‘কলেরাকালের দিনলিপি’ গল্পে কলেরায় আক্রান্ত সন্তানের শিয়রে জেগে সেবা করেন মা। নাড়ি ছেঁড়া ধনকে হারানোর ভয়ে ভীত-সন্ত্রস্ত হন। তবুও শেষ অবধি আগলে রাখেন পরম মমতায়। ‘অন্ধকারের শেষ সীমান্তে’ গল্পে গ্রামের প্রভাবশালীর সন্তানের দ্বারা ধর্ষণের শিকার হয় হতদরিদ্র পরিবারের মেয়ে। লেখক প্রশ্ন তোলেন, স্বাধীন দেশে আমরা কেন স্বাধীনভাবে বসবাস করতে পারি না?
‘মুঠোফোন এবং মমতাময়ী মা’ গল্পে মমতাময়ী প্রেমময় মায়ের রূপ উচ্চকিত হয়েছে। কেননা মায়ের আদর-ভালোবাসা সবই থাকে তাদের সন্তানকে ঘিরেই। সবমিলিয়ে বইটি যত পড়েছি; ততই ভালো লেগেছে। লেখক খুব সুন্দরভাবে গল্পগুলো তুলে ধরেছেন। আশা করি তার গল্পগুলো পাঠকের হৃদয়কে স্পর্শ করবে।
আরও পড়ুন বই আলোচনা / মসলার কৌটা: রোদের মতন কিংবা অসুখী ঝড়ের মতনবই: বিষণ্ণ সন্ধ্যা কিংবা বিভ্রমলেখক: সালাহ উদ্দিন মাহমুদপ্রচ্ছদ: সাদিয়া তারান্নুমপ্রকাশক: কিংবদন্তী পাবলিকেশনমূল্য: ৩৩৩ টাকা।
এসইউ