রাজনীতি

পটিয়ায় মুখোশ পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামের পটিয়া পৌর সদরে মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) পোস্ট অফিস এলাকায় মিছিল করেন তারা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে ৮ থেকে ১০ জন যুবক মুখোশ পরে মহাসড়কে মিছিল বের করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের পটিয়া পৌরসভার সংগঠক হিসেবে পরিচিত পার্থ দাশ। মিছিলে তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন সাগরিকায় ঝটিকা মিছিলের পর ছাত্রলীগের ২ কর্মী আটক 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান দিতে দিতে মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে দ্রুত এলাকা ত্যাগ করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ভোরে (বুধবার) নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মুখোশ পরিহিত ছিলেন। তাদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Advertisement

এমআরএএইচ/ইএ