দুই সন্তানকে ফিরে পেতে বাংলাদেশের আদালতে আইনি লড়াই করে যাচ্ছেন মার্কিন নাগরিক গ্যারিসন লাটরেল। সম্প্রতি তার সঙ্গে দেখা হয় বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার। ঘটনার বিস্তারিত শুনে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে গ্যারিসনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
Advertisement
এ বিষয়ে ২৮ জুলাই দুপুর ২টা ১৯ মিনিটে রিপন মিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। লেখাটি জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো:
‘কিছুদিন আগে কাচ্চি ভাইয়ে খেতে গিয়ে এক বিদেশি ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। কথা বলতে বলতে জানলাম, তিনি শুধু একজন পর্যটক নন, তিনি একজন বাবা, যিনি নিজের সন্তানের জন্য গত ৪ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন গণমাধ্যমে যুক্ত হলেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু ভাইতার নাম গ্যারিসন লাটরেল। ২০২২ সালের শুরুতে তার সন্তানকে নিয়ে তার স্ত্রী বাংলাদেশে চলে আসার পর থেকেই শুরু হয় এই দীর্ঘ সংগ্রাম। এরপর তিনি সন্তানের সঙ্গে দেখা করার অধিকার ফিরে পেতে ঢাকার পারিবারিক আদালতের দ্বারস্থ হন। আদালত বিভিন্ন সময়ে তাকে সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি দিলেও বাস্তবে সেই সুযোগ তিনি নিয়মিতভাবে পাননি বলে অভিযোগ করেন।
Advertisement
বিষয়টির স্থায়ী সমাধান না হওয়ায় মামলাটি পরবর্তীতে উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। ২০২২ সাল থেকে আজ পর্যন্ত প্রায় ৪ বছরেরও বেশি সময় ধরে তিনি নিজের ক্যারিয়ার, নিজের দেশ, নিজের স্বাভাবিক জীবন সবকিছু একপাশে রেখে শুধুমাত্র সন্তানের মুখ দেখার আশায় বাংলাদেশের আদালতগুলোতে ঘুরে বেড়াচ্ছেন।
আরও পড়ুন কে হবেন রাষ্ট্রপতি, যাদের নিয়ে চলছে আলোচনাএকজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে? আমি আইনের সব দিক জানি না, কে সঠিক বা কে ভুল তাও বলতে পারি না। তবে একজন বাবার চোখে সন্তানের জন্য যে আকুলতা দেখেছি, সেটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে।
আমার বন্ধু তালিকায় যদি এমন কেউ থাকেন, যিনি এই বিষয়ে আইনি পরামর্শ, সহায়তা বা কোনোভাবে বিষয়টি সঠিক জায়গায় পৌঁছে দিতে পারেন, তাহলে অনুগ্রহ করে এগিয়ে আসুন। একজন বাবা যেন অন্তত তার সন্তানের সঙ্গে দেখা করার ন্যায্য সুযোগ পান।’
এসইউ
Advertisement