রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল বুধবার (২৯ জুলাই) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন মতিঝিল এলাকায় ডিএমপির অভিযান, গ্রেফতার ৮২গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আল-আমিন (২১), মো. আবু সাঈদ (২৯), মো. আকাশ (২৯), মো. দুলাল (৫২), মুরছালিন ইসলাম সামি (২৪), জুবায়েরুল ইসলাম সিজান (২৮), আমিন (১৯), মো. আফছার কাওছার (২২), তাজ উদ্দিন আহমেদ (২৬), মো. সাইফুল ইসলাম (৩২), মো. ফয়জুল হক (২৬), মো. শান্ত কাজী (২৪), মো. ইব্রাহিম (১৯), মো. রাব্বি (১৯), মো. মেহেদী (১৯), মো. তুহিন মোল্লা (৩৯), মো. হাসান (৩২), মো. তাওহিদ মাতব্বর (২৬), মো. শাকিব (২১), মো. বাবুল (২৫), মো. আমির হোসেন (২৫), নুরনবী (২৬), মো. এনামুল হক (৩২), মো. বাবু (২৬), মো. আবু জাফর (২৫), মো. আঃ রউফ (৫০), মো. রানা (৫৫), মো. মোশারফ হোসেন (৩৫), মো. রুবেল (৩২), মো. আব্দুল্লাহ আল আসিফ (২৭), নুর আলম (২৫), মো. রাকিব (৫০), মো. রুবেল হোসেন (২৫), মো. হাবিব (৩৯), ছাব্বির আহমেদ অপূর্ব (২১) ও তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খান (২৩)।
Advertisement
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির কর্মকর্তা নিয়াজ মেহেদী।
কেআর/এমএমকে