জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়া সাকিব আল হাসান খেলে বেড়াচ্ছেন বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। টুর্নামেন্টের ১৮তম ম্যাচে ক্যান্ডি রয়্যালসকে ২১ রানে হারানোর ম্যাচে ব্যাটে-বলে সমান অবদান রেখেছেন সাকিব।
Advertisement
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্যাট হাতে ১৬ বলে অপরাজিত ২২ রান করার পর বল হাতে ৪ ওভারে কিছুটা খরুচে সাকিব ৪৩ রান দিলেও তুলে নিয়েছেন ৩ উইকেট। জাফনার হয়ে ১৬ বলে ২১ রান করেছেন অন্য বাংলাদেশি তাওহিদ হৃদয়।
ক্যান্ডির আমন্ত্রণে ব্যাট করতে নামা জাফনাকে দুর্দান্ত সূচনা এনে দেন কামিল মিশারা ও আভিস্কা ফার্নান্দো। দুজনে মিলে গড়েন ৯৫ রানের উদ্বোধনী জুটি। ৩৬ ও ৪৯ রান করে মিশারা ও ফার্নান্দো ফিরলে ৯৭ রানে ২ উইকেট হারায় জাফনা।
৮ রানের বেশি করতে পারেননি ইব্রাহিম জাদরান। ১০৬ রানে ৩ উইকেট হারায় জাফনা। এরপর মাঠে আসেন তাওহিদ হৃদয়। ২২ রানের জুটি গড়েন তিনি ভানুকা রাজাপক্ষের সঙ্গে। ৭ রান করে ভানুকা ফিরলে ১২৮ রানে ৪৭ উইকেট হারায় দল। এরপর মাঠে আসেন সাকিব। কিন্তু দলের বোর্ডে আর ১১ রান যোগ হতেই এক চার ও এক ছক্কায় ১৬ বলে ২১ রান করে হৃদয় সাজঘরে ফেরেন। ফলে ১৩৯ রানে তারা হারায় ৫ উইকেট।
Advertisement
চামিন্দু বিক্রমাসিংহেকে নিয়ে জুটি গড়ে জাফনাকে দুইশ ছাড়ানো সংগ্রহ এনে দিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সাকিব। দুজনে মিলে গড়েন ৫৯ রানের জুটি। ১৫ বলে ৪৩ রান করে চামিন্দু আউট হলে ১৯৮ রানে ৬ উইকেট হারায় জাফনা। একটি করে চার ও ছক্কায় ১৬ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন সাকিব। শেষ ব্যাটার দিমুথ ভেল্লালাগে ৯ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেললে ৬ উইকেটে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় জাফনা।
লক্ষ্য তাড়ায় নেমে ২০০ রানে থামে ক্যান্ডির ইনিংস। ফলে সপ্তম ম্যাচে পঞ্চম জয়ের দেখা পায় জাফনা। ক্যান্ডির দুটি উইকেটই তুলে নেন সাকিব। ৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন লাহিরু ইগালাগামাগেকে বোল্ড করে। ৩০ রান করেন তিনি। এরপর ১৬ রান করা কুশল পেরেরাকে বোল্ড করে ৯১ রানে তুলে নেন দ্বিতীয় উকেটও। ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও নিজের শিকারে পরিণত করেন ভেল্লালাগের ক্যাচ বানিয়ে। ২৪ রানে তিনি ফিরলে ১৮৭ রানে ৭ উইকেট হারায় ক্যান্ডি। বাংলাদেশি তারকা অলরাউন্ডার শিকার করেন নিজের তৃতীয় উইকেট।
শেষ পর্যন্ত ২০০ রানে অলআউট হয় ক্যান্ডি। দিমুথ ভেল্লালাগেও ৩ উইকেট পেয়েছেন। দুটি করে দিলশান মাদুশাঙ্কা ও জহুর খান। ১৫ বলে ৪৩ রান করে চামিন্দু বিক্রমসিংহে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
আইএন
Advertisement